রানার দেশের বাজারে আনছে থ্রি হুইলার গাড়ি
প্রযুক্তি ডেস্ক: দেশের প্রথম মোটরসাইকেল উৎপাদনকারী ও রফতানিকারক প্রতিষ্ঠান রানার আগামী সেপ্টেম্বরের মধ্যে থ্রি হুইলার গাড়ি বাজারে আনতে যাচ্ছে। এরপর প্রতিষ্ঠানটি এই ইঞ্জিনচালিত গাড়ির বদলে বিদ্যুৎচালিত থ্রি হুইলার বাজারে আনবে। এতে বাংলাদেশকে আর বিদেশ থেকে সিএসজি আমদানি করতে হবে না। পরে ধাপে ধাপে সাশ্রয়ী মূল্যের টেকসই বিদ্যুৎচালিত দুই চাকা ও চার চাকার গাড়ি আসবে। এভাবেই রানার বাংলাদেশের টেসলা হয়ে উঠেবে বলে আশা প্রকাশ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ময়মনসিংহের ভালুকায় অবস্থিত মোটরসাইকেল উৎপাদনকারী ও রফতানিকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইলের কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, রানার অটোমোবাইল কারখানাকে আইসিটি বিভাগের এটুআই-এর ‘আই ল্যাব’ গবেষণা ও উন্নয়নে সহায়তা করবে।
সরকারের নীতিগত সহায়তার মাধ্যমেই রানার দেশে তৈরি করা মোটর গাড়ি বিদেশেও রফতানি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পলক বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে এভাবেই ২০৪১ সাল নাগাদ জাপান ও দক্ষিণ কোরিয়ার পর বাংলাদেশ বিশ্বের অন্যতম সম্ভাবনাময়ী দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে।
দেশে তৈরি বৈদ্যুতিক গাড়িগুলো যেন সহজেই নিবন্ধন পায়, সে জন্য শিগগিরই বিষয়টি নিয়ে সড়ক ও যোগাযোগমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।
তিনি বলেন, সস্তা ও খারাপ গুণগত মানের গাড়ি বিদেশ থেকে আমদানি না করে দেশেই সাশ্রয়ী ও গুণগত মানের বৈদ্যুতিক গাড়ি নিবন্ধন দিলে সরকারের রাজস্ব বাড়বে এবং যোগাযোগ খাতে শৃঙ্খলা আসবে।
বৈদ্যুতিক গাড়ির প্রথম ভার্সনের কারখানা পরিদর্শন শেষে জুনাইদ আহমেদ পলক সন্তুষ্টি প্রকাশ করেন।
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed