ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটে বিএনপি’র কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলার সাবেক সফল সভাপতি ও সাবেক এমপি এম ইলিয়াস আলী ও গাড়ী চালক আনসার আলী গুমের ১০ বছর অতিবাহিত হচ্ছে ১৭ এপ্রিল রোববার।
এদিকে, ইলিয়াস আলী সহ গুমকৃতদের সন্ধানের দাবীতে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৭ এপ্রিল রোববার সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান, জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান এবং বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল। এছাড়া ১৮ এপ্রিল সোমবার সিলেট জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ সুরমার কুশিয়ারা কনভেনশন হলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
নিখোঁজ এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধানের দাবীতে জেলা বিএনপি ঘোষিত কর্মসূচি সফল করার জন্য জেলা বিএনপি অঙ্গ সংগঠন, জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed