জাবি আর্থ সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি ও ইফতার মাহফিল
জাবি প্রতিনিধি: জাবি আর্থ সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচি শেষে এক ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনের সদস্যরা।
সোমবার (১১ এপ্রিল) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর্থ সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ১০টি ঔষধি, ফল ও ফুলের গাছের চারা রোপণ করা হয়েছে। এসব বৃক্ষের মধ্যে নিম, অর্জুন, হরিতকি, কৃষ্ণচূড়া, আমড়া এবং কামরাঙ্গা গাছ ছিল উল্লেখযোগ্য।
সংগঠনটির সভাপতি ৪৬তম আবর্তনের শিক্ষার্থী রায়হান মুজিব উৎপল এবং সাধারণ সম্পাদক ৪৭তম আবর্তনের শিক্ষার্থী এম আবীর হাসানের নেতৃত্বে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। তারা জানান, তাদের সংগঠনের এই আয়োজনটি সংগঠনের সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও ছাত্র উপদেষ্টামন্ডলী এবং বর্তমান কমিটির সকলের পরিশ্রম ও ভালোবাসা ছাড়া সম্ভব হতো না।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনটির ছাত্র উপদেষ্টা মাসুদ পারভেজ রুবেল (ভূগোল ও পরিবেশ ৪২ ব্যাচ), মোজাম্মেল আহমেদ তানভী (পরিবেশ বিজ্ঞান ৪৩ ব্যাচ), মোঃ মামুনুর রশীদ (পরিবেশ বিজ্ঞান ৪৩ ব্যাচ), আব্দুল মান্নান (ভূগোল ও পরিবেশ ৪৩), নয়ন খান (পরিবেশ বিজ্ঞান ৪৩ ব্যাচ), রিজভী ( দর্শন বিভাগ ৪৪ ব্যাচ) সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বর্তমান কমিটি তাদের সম্মানিত শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক, অধ্যাপক ড. মোঃ নুহু আলম, অধ্যাপক ড. শফিক উর রহমান এবং অধ্যাপক ড. মাশহুরা শাম্মি এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সবাই একসাথে ইফতার করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।
সংগঠনটির সভাপতি রায়হান মুজিব উৎপল বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর্থ সোসাইটি পরিবেশ সচেতনতা মূলক অনেক কাজ করে আসছে এবং করবে। সংগঠনের উপদেষ্টামন্ডলীদের অনুপ্রেরণায় পরিবেশকে পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখতে আরো বেশি কাজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।’
সংগঠনটির সাধারণ সম্পাদক এম আবীর হাসান বলেন, ‘ভবিষ্যতেও প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং পরিবেশ দূষণ রোধ করতে তাদের এমন পরিবেশবান্ধব কাজ এবং সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম অব্যাহত থাকবে।’
Related News
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More
অস্তিত্বহীন ‘নারীর’ প্রেমের ফাঁদে ইতালি প্রবাসী: খোয়ালেন ৭ লাখ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসীRead More



Comments are Closed