ট্রেনের ধাক্কায় একই পরিবারের তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (১১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হচ্ছেন- ঘাটাইলের গারট্ট গ্রামের হামিদ মিয়ার ছেলে তায়েবুল হোসেন (৪৩), তার মেয়ে তাহমিনা বেগম (২৪) ও নাতি মো. তাওহিদ (৮ মাস)।
এলেঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, নিজের ব্যাটারিচালিত অটোরিকশায় করে হাতিয়ায় মেয়ের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন তায়েবুল হোসেন। হাতিয়া রেলক্রসিং এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তায়েবুল ও শিশু তাওহিদের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় তাহমিনাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র: জাগো নিউজ
Related News
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।Read More
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো দুর্বৃক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দিয়েছেনRead More



Comments are Closed