প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা ৬ আগস্ট
বৈশাখী নিউজ ডেস্ক: প্রকৌশল গুচ্ছে স্নাতক প্রথম বর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে।
প্রকৌশল গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
কুয়েটের জনসংযোগ কর্মকর্তা রবিউল ইসলাম সোহাগ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রকৌশল গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ তারিখ নির্ধারণ করা হয়েছে।
কমিটিতে কুয়েটের ৫ জন এবং চুয়েট ও রুয়েটের ৪ জন করে মোট ১৩ জন সদস্য রয়েছে এবং কুয়েটের নেতৃত্বে এ সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কুয়েট, চুয়েট ও রুয়েটকে নিয়ে গত বছর প্রথমবারের মত এ সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed