রোববার থেকে সিলেটে পরিবহন ধর্মঘট
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী রোববার (১০ এপ্রিল) থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বিআরটিএ সিলেট অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ এনে তাদের প্রত্যাহারের দাবিতে সিলেটে রোববার থেকে এ কর্মবিরতি পালন করবেন পরিবহন শ্রমিকরা।
বিষয়টি বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১২টার দিকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন।
তিনি জানান, বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’র এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের বক্তব্য, বিআরটিএ সিলেটের কর্মকর্তা (এডি) সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার সীমাহীন দুর্নীতি করছেন। সঠিক প্রক্রিয়ায় কোনো গাড়ির কাগজপত্র বা চালকের ড্রাইভিং লাইসেন্স নির্দিষ্ট সময়ে পাওয়া না গেলেও ঘুষের মাধ্যমে এই দুই কর্মকর্তা দ্রুততম সময়ের মধ্যে সরবরাহ করে থাকেন। ঘুষের জন্য তারা পরিবহন শ্রমিকদের নানা হয়রানি করে থাকেন। বিভিন্ন সময় এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানানো হলেও পরিবহন শ্রমিকদের সেই পূরণ করা হয়নি। তাই বাধ্য হয় তারা সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন।
সভায় বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে বিআরটিএ সিলেটের দুর্নীতিবাজ কর্মকর্তা এডি সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ারকে সিলেট থেকে প্রত্যাহার করতে হবে। এই দাবিতে রোববার সকাল থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন কর্মবিরতি পালন করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed