Main Menu

কুলাউড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কড়ইগ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোর্শেদা আক্তার সাথি (১৮)। সে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুজিবুর রহমান মেয়ে।

বুধবার (৬ এপ্রিল) সাথির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

কুলাউড়া থানার এসআই হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে সাথি তার নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি জানান, এ ঘটনায় সাথির স্বামী জামাল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed