দোয়ারাবাজারে নদী থেকে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীতে নিখোঁজ মাঝি নানু মিয়ার (২৮) লাশ বুধবার দুপুরে উদ্ধার করেছে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নানু মিয়া পার্শ্ববর্তী ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের আশক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নৌকার স্বত্বাধিকারী ও মাঝি নানু মিয়া তিন শ্রমিকসহ গত ৫ এপ্রিল মঙ্গলবার বিকালে বালুভর্তি স্টিলবডি নৌকা নিয়ে ছাতকের উদ্দেশ্য যাচ্ছিলেন। এ সময় পাহাড়ি ঢলে নদীতে প্রবল স্রোত বইছিল। হঠাৎ অবস্থা বেগতিক দেখে নৌকা নিয়ন্ত্রণ করতে না পেরে প্রাণ রক্ষার্থে সবাই নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরক্ষণে অন্য সবাই সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও নানু মিয়া প্রবল স্রোতে নদীতে তলিয়ে যান। তাৎক্ষণিক স্থানীয়রা নদীতে তল্লাশী চালিয়ে তার কোনো খোঁজ পাননি। পরে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ নানু মিয়ার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed