বাহুবলে প্রাণিসম্পদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশাসন ও উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রাণিজ পুষ্টি নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদের ভূমিক শীর্ষক এক সেমিনার উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
যদি সুস্থ থাকতে চান নিরাপদ প্রাণিজ আমিষ খান প্রতিপাদ্যের বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) রেহানা মজুমদার মুক্তি, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজবাহ উদ্দীন আফজাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ভাস্কর তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আলাউদ্দীন হিমেল।
সেমিনারে গরু হৃষ্টপুষ্টকরণের গুরুত্ব আরোপ, এন্টিবায়োটিকের যথাযথ ব্যবহার, স্টেরয়েড দিয়ে গরু হৃষ্টপুষ্টকরণ নিষিদ্ধ করা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেয়ার জন্য অংশ গ্রহণকারীদের প্রতি আহবান জানানো হয়।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed