বেদে সম্প্রদায়ের মাঝে সিফডিয়ার খাদ্যসামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল সড়কের পরগনা বাজারে অস্থায়ীভাবে বসবাসকারী বেদে পরিবারের মধ্যে গণমাধ্যম ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাস-মিডিয়া সিফডিয়ার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র রমজানে এইসব পরিবারের সদস্যরা রোজা রাখলেও তাদের ঘরে সেহরি ও ইফতারের খাদ্য সামগ্রী নেই এই তথ্যটি অবহিত হয়ে সিফডিয়ার উদ্যোগে বুধবার (৬ এপ্রিল) বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, আলু, পেঁয়াজ ইত্যাদি।
সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ মো. আব্দুর রশিদের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা ও সিফডিয়ার উপদেষ্টা জুলকার নায়েন ও বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান ফারেছ আহমেদ চৌধুরী।
সমাজের বিত্তবান সবাইকে অসহায় অবহেলিত বেদে স¤প্রদায়ের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বক্তারা বলেন, বেদেরা দেশের অসহায় অবহেলিত স¤প্রদায়। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন করা আমাদের নৈতিক দায়িত্ব।
খাদ্যসামগ্রী বিতরনের সময় প্রবাসী কমিউনিটি নেতা জুলকার নায়েন ও বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান ফারেছ আহমেদ চৌধুরী ব্যক্তিগত পক্ষ থেকে বেদে স¤প্রদায়ের সদস্যদেরকে সহযোগিতার আশ^াস প্রদান করেন।
উল্লেখ্য, গণমাধ্যম ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাস-মিডিয়া সিফডিয়া বিগত কয়েক বছর ধরে বেদে স¤প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, টিকা দান, চিকিৎসা সেবাসহ বিভিন্ন কাজ করে যাচ্ছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed