সিলেটে ৫ তলা ভবনে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় দৌলতপুর স্কয়ার নামে ৫ তলা একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।
ফায়ার সার্ভিসের ৮টি টিমের ১ ঘণ্টার প্রচেষ্টায় বিকাল সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় কার্যালয়েল উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. দুলাল মিয়া।
তিনি জানান, বেলা ২টা ৫ মিনিটে খবর পেয়ে দ্রুত আমাদের তালতলা স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে দ্রুত কাজ শুরু করে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এখন শুধু ধোঁয়া বের হচ্ছে। আগুন আর ছড়াবে না। সম্পূর্ণ কাজ শেষ করার পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারবো। তবে প্রাথমিকভাবে ইলেকট্রিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে দৌলতপুর স্কয়ারের ৩য় তলায় আগুন দেখা যায়। ততক্ষণাৎ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে প্রথমে ৩য় তলার যে কক্ষগুলোতে আগুন লেগেছে সেসব কক্ষের গ্লাস ভেঙে দেয়। পরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কাজ শুরু করে তারা। একটু পর ফায়ার সার্ভিসের আরও ৬টি টিম তাদের সঙ্গে এসে যোগ দেয়।
জানা যায়, ভবনটির নিচ তলা থেকে ৩য় তলা পর্যন্ত বেশ কয়েকটি ইলেকট্রনিক্স পণ্যের শো-রুম রয়েছে এবং চতুর্থ ও পঞ্চম তলায় ভবনের মালিক পরিবার নিয়ে বসবাস করছেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed