Main Menu

জাবিতে খাবারের মান পর্যবেক্ষণে মীর মশাররফ হল ছাত্রলীগ

জাবি প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে খাবারের মান ও মূল্যমান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগ।

৫ এপ্রিল (মঙ্গলবার) বিকাল সাড়ে চারটায় এ অভিযান পরিচালিত হয়। এসময় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ডেইরী গেইট সংলগ্ন খাবার দোকান ও মীর মশাররফ হোসেন হলের ক্যান্টিনের খাবারের মান তদারকি করেন।

ছাত্রলীগ কর্মী ৪৩ ব্যাচের শিক্ষার্থী বিপ্লব হোসাইন বলেন, ‘পবিত্র রমজানে কিছু অসাধু ব্যবসায়ী খাবারের দাম বাড়িয়ে দেয়, অপরদিকে খাবারের মান নিম্নগামী হয়ে পড়ে। তাই খাবারের মান নিয়ন্ত্রণে হল ছাত্রলীগের পক্ষ থেকে আমরা অভিযান পরিচালনা করছি। পোড়া তেলে ইফতার বানানো, একই খাবার যেন দ্বিতীয়বার পরিবেশন না করা হয় সেজন্য আমরা দোকান মালিকদের সচেতন করেছি। ছাত্রদের অধিকার রক্ষায় আমাদের এ অভিযান চলমান থাকবে।’

৪৪ ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম টিটু বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ছাত্রদের অধিকার রক্ষায় অগ্রগামী। রমজান মাসে যেন ছাত্ররা ভোগান্তির শিকার না হয় তাই আমাদের এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। দোকানে খাবারের দাম নিয়ন্ত্রণে আমরা মালিকদের সতর্ক করেছি৷ ছাত্ররা যেন ন্যায্যমূল্যে সেহরি ও ইফতারে গুণগত মানসম্পন্ন খাবার পায় সে ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখছি।’

Share





Related News

Comments are Closed