বুধবার বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়
বৈশাখী নিউজ ডেস্ক: রাস্তা সম্প্রসারণ কাজের জন্য সিলেট মহানগরীর বেশ কিছু এলাকায় বুধবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিষয়টি মঙ্গলবার (৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, সড়ক ও জনপথ বিভাগের অধিনে রাস্তা সম্প্রসারণ কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট মহানগরীর লাক্কাতুরা, আবাদানি, বড়শালা, লাখাউড়া, সালেপুর, ক্যাডেট কলেজ, ধুপাগুল, লালবাগ, পীরেরগাঁও, রঙ্গিটিলা, হিলুয়াছড়া চা বাগান ও সালুটিকরসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed