Main Menu

সোমবার থেকে ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা ৪ এপ্রিল সোমবার থেকে সারাদেশে একযোগে শুরু হবে। শুক্রবার ও সরকারী ছুটি ব্যতীত ঘোষিত সময়সূচী অনুযায়ী ২৫ মে পর্যন্ত এ পরীক্ষা চলবে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে।

সারাদেশে মোট ১ হাজার ৮৭৯টি কলেজের ৭১১টি কেন্দ্রে প্রায় দুই লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯৯৬৬৯১৫১৭ এবং ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed