মাগুরায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ইজিবাইকের চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (২ এপ্রিল) বেলা দেড়টার দিকে মাগুরা-মহম্মদপুর সড়কের কানুটিয়া এলাকায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশন অফিসের অদূরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই ইজিবাইকের চালক রাব্বি মারা যান। এরপর গুরুতর আহত জসিমকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।
পরে আহতদের মধ্যে নির্মল বিশ্বাসকে যশোর সিএমএইচে নেওয়ার পথে তিনিও মারা যান। নিহত নির্মল বিশ্বাস মহম্মদপুর উপজেলার বেথুলিয়া গ্রামের মৃত নিতাই বিশ্বাসের ছেলে।
নিহত অপর দুজন হলেন ইজিবাইকচালক রাব্বি (২৩) মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের আউনাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও যাত্রী জসিম উদ্দিন মণ্ডল (২৪) একই উপজেলার বিনোদপুরের বাবনপাড়া এলাকার আব্দুর রশিদ মণ্ডলের ছেলে।
উল্লেখ্য, রোববার দুপুরে এমপি ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাগুরা থেকে মহম্মদপুরের দিকে যাচ্ছিল। বেলা দেড়টার দিকে বাসটি কানুটিয়া এলাকায় এলে একটি যাত্রীবাহী ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে ইজিবাইক ও বাস দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ সময় ইজিবাইকের চালক রাব্বি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন ইজিবাইকের আরও পাঁচ যাত্রী। আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত যাত্রী জসিমকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে মারা যান।
দুর্ঘটনায় ইজিবাইকের চালক ও যাত্রী নিহতের খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে লোকজন ভিড় করে। এতে প্রায় আধা ঘণ্টা মাগুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছি। ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed