কাজীটুলা যুব সমাজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট নগরীর কাজীটুলা যুব সমাজের উদ্যোগে এবং বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মানিক খানের সার্বিক সহযোগিতায় অর্ধশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১লা এপ্রিল) রাতে কাজীটুলা এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবক মানিক খান বলেন, পবিত্র মাহে রমজানে যার যার তৌফিক অনুযায়ী বঞ্চিত মানুষের পাশে দাড়ানো আমাদের কর্তব্য। শুধু তাই নয় বিত্তবান থেকে শুরু করে সকল সামাজিক সংগঠনকে অসহায় বঞ্চিতদের মাঝে এগিয়ে আসা উচিৎ বলে আমি মনে করি।
এসময় উপস্থিত ছিলেন অরাজনৈতিক সামাজিক সংগঠন সিলেট মহানগর ১৭ নং ওয়ার্ড ও কাজীটুলা যুব সমাজের সভাপতি গিয়াস আহমদ, সহ-সভাপতি আমির হোসেন, শামীম আহমেদ, রিপন আহমেদ, তপন মিয়া, সাধারণ সম্পাদক বিলাল আহমদ খান, সাংগঠনিক সম্পাদক এম.বরকত আলী, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, রুহুল আমিন, মিজান বাচ্চু, বাবুল মিয়া, দেলোয়ার হোসেন দিলু, শরিফ খান, রাজু, সাহান আহমেদ, সোহেল, আল আমিন, কামরান আহমেদ, সজল মিয়া, ফারুক আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের লালদিঘির পাড় হকার্স মার্কেটে অভিযান চালিয়ে ভেজাল ও নকল পণ্যRead More
সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে যেখানে-সেখানে ময়লা ফেলা, খাল-ছড়া-নদী দূষণ কিংবা এডিস মশার প্রজননস্থলের ছবিRead More



Comments are Closed