বিশ্বে করোনায় আরো পৌনে ৪ হাজার মৃত্যু, আক্রান্ত সোয়া ১৩ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বব্যাপী স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি অব্যাহত রয়েছে টিকা প্রয়োগ কার্যক্রম। ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। গত কয়েকদিন করোনায় মৃত্যু-আক্রান্ত অনেক কমেছে।
শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৩১ হাজার ৯৬৬ জন। এ সময় মারা গেছেন আরও ৩ হাজার ৭৪৫ জন।
এর আগে শুক্রবার (১ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৪ লাখ ৪১ হাজার ৩৫১ জন। এ সময় মৃত্যু হয়েছিল ৩ হাজার ৯৯০ জনের।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ৪৩ হাজার ২৬৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫০০ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৭১ হাজার ২৩৮ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৫১৫ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৭ হাজার ৯৮৯ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৭৩৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ২৯৩ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১৬৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬০ হাজার ৬৫ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ৪৭২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ৪০৭ জন।
পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৯৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৩৪২ জন।
আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও দক্ষিণ কোরিয়া দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবেরRead More
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More



Comments are Closed