জাবিতে তিনটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
মোঃ আবু দারদা লিমন, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় অধ্যাপক জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক—এর ‘Political Parties in India’, অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইন ও সুদীপ রায় অনুদিত ‘পবিত্র মানব: সার্বভৌম ক্ষমতা ও মূল্যহীন জীবন’ এবং অধ্যাপক বশির আহমেদের ‘Governance Development and Diplomacy: Bangladesh perspective’ শিরোনামে তিনটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ১৩৭ নং কক্ষে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এর আয়োজনে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশনা অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মহাপরিচালক অধ্যাপক ড. আহরার আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান এবং দর্শন বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ ভূঁইয়া।
অধ্যাপক ড. আহরার আহমেদ বলেন, ‘বর্তমান সময়ে বইয়ের লেখক ও প্রকাশকের সংখ্যা অনেক কম। প্রকাশকরা বই ছাপায় না, কারণ কেউ বই পড়তে চায় না। বিষয়টি ব্যবসার দিক দিয়ে ঠিক হলেও নীতিগত দিক দিয়ে অনুচিত। বই ব্যবসার কোন পণ্য নয়। এটা আমাদের সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতির সাথে জড়িত। এসময় তিনি জ্ঞানতাপস আব্দুর রাজ্জাকের জীবনী ও গ্রন্থের উপর বিস্তারিত আলোকপাত করেন।’
বিভাগীয় সভাপতি অধ্যাপক নাসরীন সুলতানা উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘জ্ঞান অর্জনে নানা প্রতিবন্ধকতার কারণে আমরা অনেক পিছিয়ে পড়ছি। সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমাদেরকে জ্ঞানচর্চার পথ প্রশস্ত করতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই তিনটি বই আমাদের জ্ঞানের পরিধিকে আরও বাড়িয়ে দিবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আবদুল মান্নান, অধ্যাপক নইম সুলতান, অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক কে এম মহিউদ্দিন, অধ্যাপক সামসুন্নাহার খানম, সহযোগী অধ্যাপক তারানা বেগম, সহযোগী অধ্যাপক মোছা. তমালিকা সুলতানা, সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাজেদুর রহমান, সহযোগী অধ্যাপক আ.স.ম ফিরোজ-উল-হাসান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া, সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকার ও রাজনীতি বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী।
Related News
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More



Comments are Closed