Main Menu

হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্মুক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের শংকরপুর গ্রামে উন্মুক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ বিকেল ৪ টায় এ উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

এ উন্মুক্ত উঠান বৈঠকে জেলা তথ্য অফিসার পবন চৌধুরী সরকারের উন্নয়ন ভাবনা এবং তার সাথে জনগণের সম্পৃক্ততার বিষয়ে উম্মুক্ত আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পানিউমদা ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য মোঃ দুলদুল আহমেদ এবং মহিলা সদস্য শেফালী মল্লিক প্রমুখ। এ বৈঠকে গ্রামের বিপুল সংখ্যক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

Share





Related News

Comments are Closed