Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু হত্যা, মায়ের প্রেমিক সফিউল্লা গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আলোচিত দুই শিশুকে হত্যার ঘটনায় মা রিমা বেগমের পরকীয়া প্রেমিক সফিউল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে আশুগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুরের একটি বাস কাউন্টারের সামনে থেকে সফিউল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুর যাওয়ার জন্য বাসের টিকিট কেটেছিলেন। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে। তাকে আনার পর জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের দুই শিশু সন্তান ইয়াছিন (৭) ও মোরসালিনের (৫) রহস্যজনক মৃত্যু হয়।

প্রথমে পরিবারের অভিযোগ ছিল, জ্বরাক্রান্ত ওই দুই শিশুকে নাপা সিরাপ খাওয়ানোর পর তাদের মৃত্যু হয়। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে দুই শিশুর মা রিমা বেগম পরকীয়া প্রেমিক ও চালকলের শ্রমিক সর্দার সফিউল্লার দেওয়া বিষমাখা মিষ্টি খাইয়ে তাদের হত্যা করেন। এ ঘটনায় ১৬ মার্চ রাতে রিমাকে গ্রেপ্তার করে পুলিশ। রিমা ও সফিউল্লার বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন মৃত দুই শিশুর বাবা ইসমাইল হোসেন।

Share





Related News

Comments are Closed