বিশ্বনাথে তাহির আলী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সদুরগাঁও সৈয়দপুর গ্রামের মিলিটারি বাড়ীতে সোমবার ৫৯ পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।
আলহাজ্ব মো. তাহির আলী মিলিটারি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ওই খাদ্য বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের পরিচালক মতিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সেলসিয়র হোটেল অ্যান্ড রিসোর্টের ম্যানেজিং ডাইরেক্টর, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক মো. আহমদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগ দেওকলস ইউনিয়নের সভাপতি সৈয়দ শহিদুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মানিক, আব্দুল খালিক, ইউসুফ আলী, আব্দুল হক, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এক্সেলসিয়র হোটেল অ্যান্ড রিসোর্টের ম্যানেজিং ডাইরেক্টর, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক আহমদ আলী বলেছেন, প্রতি রজমান মাস উপলক্ষে সব সময় আমাদের পারিবারিক ফাউন্ডেশনে পক্ষ থেকে আমাদের সাধ্যমত মানুষকে সহযোগিতা করার চেষ্ঠা করি। রমজান মাস ছাড়াও মানুষকে সহযোগিতার করার হাত প্রসারিত রাখি।
তিনি বলেন, প্রত্যেক ধনী মানুষের কাছে গরীবের হক রয়েছে। হক হিসেবে সকল ধনীকে আরো এগিয়ে এসে দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed