বিশ্বনাথে পল্লী বিদ্যুৎ অফিস থেকে দুই ড্রাম তার চুরি
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস থেকে ১ লাখ ৩০ হাজার টাকার তার চুরির ঘটনা ঘটেছে। গত ২৫ মার্চ দিবাগত গভীর রাতে বিশ্বনাথ রশিদপুর জনবহুল সড়কের পাশে কারিকোনা নামক স্থানে অবস্থিত পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের স্টোর রুমের দরজার তালা ভেঙ্গে মেইন লাইনের ডি-১ ও ডি-২ নাম্বারের দুই ড্রাম তার নিয়ে যায় চোরেরা।
তারের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা বলে ডেপুডি জেনারেল ম্যানেজার জানান।
পরদিন সকালে অফিস খোলার পর চুরির ঘটনাটি স্টাফদের নজরে পড়ে। এঘটনায় ২৬ মার্চ জোনাল অফিসের ডেপুডি জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতানামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং (১৪)।
এব্যাপারে কথা হলে থানার তদন্তকারি কর্মকর্তা এসআই রুমেন আহমেদ বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি সনাক্তের জন্য আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed