শিক্ষিকা শারমিন আক্তার পেলেন জেলা প্রশাসনের সম্মাননা
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে প্রতিষ্ঠিত সানশাইন মডেল হাইস্কুলের শিক্ষিকা শারমিন আক্তার সুমি মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আইসিটি ফর এ্যাম্বেসেডর হিসেবে শিক্ষক সম্মাননা পেয়েছেন।
জেলা পর্যায়ে শিক্ষায় অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে আইসিটি এ্যাম্বেসেডর হিসেবে এ শিক্ষক সম্মাননা প্রদান করা হয়।
প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ক্যাটাগরিতে ১১ জনের মাঝে শারমিন আক্তারও এ সম্মাননা পান। ক্রেষ্ট’র মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ সম্মাননা পান।
শারমিন আক্তার সুমি সানশাইন মডেল হাইস্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্বে রয়েছেন।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed