সিলেটে বাংলাদেশ-মঙ্গোলিয়ার আন্তর্জাতিক ফুটবল ম্যাচ মঙ্গলবার
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী মঙ্গলবার (২৯ মার্চ) সিলেটের মাঠে নামছে বাংলাদেশ ও মঙ্গোলিয়ার জাতীয় ফুটবল দল। আন্তর্জাতিক প্রীতি ওই ফুটবল ম্যাচটি বিকাল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
রোববার দুপুরে সিলেট পৌঁছেছে মঙ্গোলিয়ার ফুটবল দল। এর আগে সিলেট পৌছে শুক্রবার অনুশীলন করছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল।
রোববার (২৭ মার্চ) দুপুরে নগরের রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের ক্রীড়া ভবনে এক সংবাদ সম্মেলনে ম্যাচ ও প্রস্তুতি বিষয়ে তুলে ধরেন বাফুফের নির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।
তিনি জানিয়েছেন, করোনাভাইরাস পরবর্তী সিলেট ভেন্যুতে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। এ জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর সিলেটে আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় সিলেটের ফুটবল প্রেমি মানুষ ম্যাচটি দেখবে। মাঠটি আন্তর্জাতিক মানের করে প্রস্তুত করা হয়েছে উল্লেখ করে সেলিম জানান, ম্যাচ সফল করতে প্রচারণাও করা হচ্ছে। সিলেট জেলা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ২০ হাজার। ১৭ হাজার টিকিট করা হয়েছে। প্রয়োজনে বাড়ানো হবে। একশ’ টাকা দিকে দর্শকরা খেলা উপভোগ করতে পারবে। দর্শকদের জন্য টিকেটের উপর মোটরসাইকেলসহ পুরস্কারও থাকবে। তিনি ম্যাচটি উপভোগ করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজিত চৌধুরী, গোলাম জাবির চৌধুরী জাবু, শহিদ আহমদ চৌধুরী জুয়েল, মাসুক মিয়া, সিরাজ উদ্দিন ও মাহিয়ান চৌধুরী মাম্মী।
এদিকে রোববার বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশ দল ও সন্ধ্যা ৬ টায় মঙ্গোলিয়া ফুটবল দল জেলা স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed