স্বাধীনতা দিবসে সিলেট মহানগর বিএনপির কর্মসূচী
বৈশাখী নিউজ ডেস্ক: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপি বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। এই কর্মসূচী গুলোর মধ্যে রয়েছে মহানগর বিএনপির ভাতালিয়াস্ত কার্য্যালয়ে সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৯টায় মহান শহীদদের স্মরণে নগরীর চৌহাট্টা পয়েন্টে সমবেত হয়ে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ।
এ সকল কর্মসূচীতে উপস্থিত থাকার জন্য মহানগর বিএনপি, তার অন্তর্গত ওয়ার্ডসমূহ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed