চলে গেলেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়
বিনোদন ডেস্ক: প্রয়াত হয়েছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে ভারতের কলকাতায় প্রিন্স আনোয়ার শাহ রোডে নিজ বাড়িতে প্রয়াত হন তিনি।
বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। রাতের সেখানেই বার বার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তিনি।
বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চেয়েছিলেন অভিষেক। সেখানে তার স্যালাইনও চলে বলে জানা গেছে। অবস্থার অবনতি ঘটলে রাত ১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন ৫৮ বছর বয়সী এ অভিনেতা। এই মুহূর্তে তার মরদেহ বাড়িতেই রয়েছে। যদিও এখনও সরকারিভাবে জানানো হয়নি তার মৃত্যুর কারণ।
এক সময়ে বাংলা সিনেমায় প্রচুর কাজ করেছেন তিনি। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন। পরবর্তীতে বহু বিতর্কে জড়িয়ে পড়েন তিনি এবং দূরে সরে যান কাজ থেকে। মাত্র ৫৮ বছর বয়সে জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুর খবরে টলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
স্ত্রী, মেয়ে নিয়ে সুখের সংসার তার। সপরিবারে বেড়াতে যাবেন বলে সামনে লম্বা ছুটিও নিয়েছিলেন তিনি। সবার জন্য টিকিটও কেটে রেখেছিলেন। কিন্তু হায়, সবাইকে ফেলে রেখে চিরদিনের মতো একাই ছুটিতে চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়।
১০ বছর ধরে ম্যাজিক মোমেন্টসের প্রযোজনা সংস্থায় কাজ করছেন অভিষেক। প্রায়ই ছুটি চাইতেন বলে লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার মনোমালিন্যও হয়েছে বেশ কয়েকবার। তখন লিনাকে অভিষেক বলেন, ‘ম্যাডাম, ছুটি আমাকে দিতেই হবে। তাই বলে আমায় কাজ থেকে বাদ দিয়ে দেবেন না। এরকম নয় যে, আপনার সঙ্গে কাজ না করলে ইন্ডাস্ট্রিতে আমি আর কাজ পাব না। কিন্তু আমি আপনাদের প্রযোজনা সংস্থায় কাজ করতে চাই।’
অভিনেতা অভিষেকের সঙ্গে কিছুটা দূরত্ব থাকলে মানুষ অভিষেককে ঠিকই চিনেছিলেন লীনা। তার মতে, ‘ভেতরে অভিনেতা অভিষেক, নায়ক অভিষেক ছটফট করত। ভালো কাজ। আরও কাজ…।’
ভারতীয় গণমাধ্যমকে লীনা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই পা নিয়ে সমস্যায় ভুগছিলেন অভিষেক। এমনকি তার রক্ত চলাচলও স্বাভাবিক ছিল না। কিন্তু তাতেও দমে যাননি অভিষেক। পরিচালক ও প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছিলেন, ‘আমি বসে বসে ঠিক ম্যানেজ করে অভিনয় করে নেব।’
টালিউডে অভিষেকের মতো এই বয়সের গুণী অভিনেতা পাওয়া বিরল। ব্যক্তিজীবনেও তিনি ছিলেন অমায়িক। স্রষ্টায় প্রচণ্ড বিশ্বাসী অভিষেক সবকিছু ছেড়ে দিয়ে তাই ঈশ্বরের কাছেই ছুটি কাটাতে চলে গেলেন।
সূত্র: জিনিউজ ও আনন্দবাজার
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed