টিসিবি কার্ড সহ বিভিন্ন দাবিতে নারী কাউন্সিলরদের স্বারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলরগণ মেয়র আরিফুল হক চৌধুরী’র সাথে সাক্ষাৎ করেছেন। ২৩ মার্চ দুপুরে সংরক্ষিত নারী কাউন্সিলরগণ সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর চৌধুরীর সাথে সিটি করপোরেশনে এই সাক্ষাৎ করেন। এ সময় নারী কাউন্সিলরগণ মেয়রের কাছে স্বারকলিপি প্রদান করেন।
এ সময় নারী কাউন্সিলররা বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগনের কাছে আমাদের জবাবদিহি করতে হয়। কাউন্সিলর হিসেবে আমরা উন্নয়ন কার্যক্রমসহ যত সরকারি বরাদ্দ আসে আমরা তা থেকে সব সময় বঞ্চিত হচ্ছি। আমরা আমাদের নিজ নিজ ওয়ার্ডের টিসিবি কার্ডসহ সকল সরকারি বরাদ্দের দাবি জানিয়েছি পাশাপাশি আমাদেরকে উন্নয়ন কার্যক্রমে আরো ও বরাদ্দের দাবি জানিয়েছি।
মেয়রের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা ১.২.৩ (সংরক্ষিত ১), এডভোকেট কুলসুমা বেগম পপি ৪.৫.৬ (সংরক্ষিত ২) মোছাঃ রেবেকা বেগম ৭.৮.৯ (সংরক্ষিত ৩), শাহানা বেগম শানু ১৩.১৪.১৫ (সংরক্ষিত ৫), শাহানারা বেগম ১৬.১৭.১৮ (সংরক্ষিত ৬), নাজনীন আকতার কনা ১৯.২০.২১ (সংরক্ষিত ৭), এডভোকেট রোকসানা বেগম শাহানাজ ২৫. ২৬.২৭ (সংরক্ষিত ৯)।
Related News
জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকাRead More
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More



Comments are Closed