Main Menu

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকা প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট এমন এক ধরনের সমীক্ষা যেখানে খুঁজে বের করা হয় বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোকে। সম্প্রতি ২০২২ সালের রিপোর্ট প্রকাশ করেছে তারা। যেখানে ১৫০টি দেশের নানা তথ্য পর্যালোচনা করে সেরা সুখী দেশগুলোকে নির্বাচন করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

এবার দশমবারের মতো রিপোর্ট প্রকাশ করেছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। হ্যাপিনেস ইনডেস্ক রিপোর্ট তৈরি করতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে একাধিক সমীক্ষার কাজটি সম্পন্ন করে ইউনাইটেড নেশনস সাসটেনেবেল ডেভলপমেন্ট সলিউসালস নেটওয়ার্ক।

জিডিপি রেট, সুস্থ জীবনযাপন, জীবনযাপনের মান, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আনন্দ ও মুক্ত চিন্তার পরিসরের ওপর ভিত্তি করে এই সমীক্ষা প্রকাশ করা হয়। এই মানদন্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে প্রথমে আছে ফিনল্যান্ড।

দ্বিতীয় অবস্থানে আছে ডেনমার্ক, তৃতীয় আইসল্যান্ড, চতুর্থ সুইজারল্যান্ড, পঞ্চম নেদারল্যান্ড, ষষ্ঠ লুক্সেমবার্গ, সপ্তম সুইডেন, অষ্টম নরওয়ে, নবম ইসরায়েল এবং দশম অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড।

ফিনল্যান্ডের পাশাপাশি ডেনমার্ক ও নরওয়ের মতো স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের সেরা দশ দেশের মধ্যে রয়েছে। তবে গত বছরের রিপোর্টের সঙ্গে চলতি বছরের রিপোর্টে প্রথম দশটি দেশের মধ্যে তেমন হেরফের সেভাবে হয়নি। শুধুমাত্র অস্ট্রিয়া প্রথম দশের বাইরে ছিটকে গিয়েছে।

এই তালিকা অনুযায়ী, সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান। লেবানন, জিম্বাবুয়ের পরেই একেবারে শেষে রয়েছে আফগানিস্তান। তালিকায় রাশিয়াকে দেখা যাচ্ছে ৮০ তম স্থানে ও ইউক্রেন রয়েছে ৯৮ তম স্থানে।

 

Share





Related News

Comments are Closed