Main Menu

শায়েস্তাগঞ্জে মামিকে কুপিয়ে হত্যা, ভাগনে গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মামিকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ভাগনে। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পূর্ব বাগুনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনা বেগম (৩০) ওই গ্রামের দিনমজুর ইউনুস আলীর স্ত্রী।

ঘটনার পর ভাগনে এমরান মিয়া পালিয়ে যান। সোমবার (২১ মার্চ) সকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

শুকুর আলী ওরফে এমরান মিয়া চুনারুঘাট উপজেলার লালিয়ারপাড় গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে। এমরান মাদকাসক্ত। চুরিসহ অসামাজিক কাজ করতেন তিনি।

নিহত মিনা বেগমের স্বামী দিনমজুর ইউনুস আলী জানান, তিনি ভ্যানে বেকারির মালামাল বিভিন্ন দোকানে সরবরাহ করেন। এর আগে নেশার টাকা জোগাতে ইউনুস আলীর তিনটি ভ্যান চুরি করেন এমরান। দুদিন আগে তিনি তাদের বাড়িতে আসেন। রোববার রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে হঠাৎ মিনা বেগম বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে ছেলেমেয়েরা দৌড়ে গিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে।

পরে তাদের চিৎকারে বাড়ির লোকজন এসে রক্তাক্ত মিনাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই মারা যান মিনা বেগম।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবিদুর রেজা জানান, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোর্শেদ আলম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শুকুর আলী ওরফে এমরান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed