Main Menu

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার শিরোমণি এলাকায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে নগরীর খানজাহান আলী থানা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাতে স্বামী-স্ত্রী থানা এলাকা থেকে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ৪-৫ জন লোক জোরপূর্বক তাদের তুলে পাশের একটি গ্যারেজে নিয়ে যান। এরপর স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে খানজাহান আলী থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

এদিকে মামলার পর এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

Share





Related News

Comments are Closed