Main Menu

মিস ওয়ার্ল্ড হলেন কারোলিনা বিলাফস্কা

বিনোদন ডেস্ক : ২০২১ সালের বিশ্ব সুন্দরী হয়েছেন পোলেন্ডের কারোলিনা বিলাফস্কা। ৯৬ দেশের সুন্দরীদের পেছনে ফেলে মুকুট ছিনিয়ে নিলেন ২২ বছর বয়সী ক্যারোলিনা। রূপ ও গুণের জাদুতে এটি নিজের করে নেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।

গত বুধবার (১৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর স্যান জুয়ানের কোকা–কোলা মিউজিক হলে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।সেখানেই সবাইকে টপকে সেরার মুকুট পরেন ক্যারোলিনা। এই আসরে প্রথম রানার আপ ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বাসিন্দা শ্রী সাইনি ও দ্বিতীয় রানার আপ আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।

মিস ওয়ার্ল্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে এসব তথ্য জানানো হয়।

মিস ওয়ার্ল্ডের তথ্য অনুসারে, বর্তমানে ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন। তার ইচ্ছে আছে পিএইচডি করার। স্বপ্ন দেখেন মোটিভেশনাল স্পিকার হিসেবে ক্যারিয়ার গড়ার। আগে থেকেই তিনি মডেল হিসেবে কাজ করেন। আগামীতে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার।

সুন্দরী তরুণী ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন। এছাড়া ভালোবাসেন দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে। এরকম কিছু কাজের সঙ্গে ইতোমধ্যে যুক্তও হয়েছেন তিনি। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে বাস্তুহারাদের সাহায্য করা হয়। এই সমস্যা নিয়ে জনগনের মধ্যে সচেতনাতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রবিবার এই প্রজেক্টের মাধ্যমে গরম খাবার, খাবার পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেওয়া হয় পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষের কাছে।

মডেলিংয়ের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন কারোলিনা। ‘জুপা না পিয়েত্রাইনি’ প্রকল্পের মাধ্যমে প্রতি রোববার পোল্যান্ডের একটি শহরের ৩০০ মানুষের কাছে গরম খাবার, পানীয়, পোষাক, মাস্ক ও ওষুধ পৌঁছে দেন তিনি।

কারোলিনা বলেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না। মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় দিতে পেরে সম্মানিত বোধ করছি।’

প্রথম রানারআপ শ্রী সাইনির জন্ম ১৯৯৬ সালে ভারতের লুধিয়ানায়। পাঁচ বছর বয়সে সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সাংবাদিকতায় স্নাতক করা সাইনি বাবার প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে আছেন।

দ্বিতীয় রানারআপ অলিভিয়া হ্যাভ ১৩ বছর বয়সে মডেলিংয়ের জগতে পা রাখেন। মার্কেটিং এবং ম্যানেজমেন্টে স্নাতক করেছেন। ফরাসি, স্প্যানিশ এবং ইংরেজি ভাষায় সাবলীল ২৪ বছরের এ মডেল। আমেরিকার সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং রানী আবলা পোকোরকে আদর্শ মানেন।

উল্লেখ্য মিস ওয়ার্ল্ড ২০২১–আয়োজনের তারিখ ছিল গত বছরের ১৬ ডিসেম্বর। প্রতিযোগিতা শুরুর আগে ১৭ প্রতিযোগীর করোনা শনাক্ত হওয়ায় তা স্থগিত করা হয়। সেটিই এবার ঘোষণা করা হলো। মহামারির কারণে ২০২০ সালে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়নি।

Share





Related News

Comments are Closed