Main Menu

করোনা টিকার দ্বিতীয় ডোজের ৪ মাস পর নেওয়া যাবে বুস্টার

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়ার সময়ের ব্যবধান কমিয়ে ৬ মাস থেকে ৪ মাস করেছে সরকার।

বুধবার (১৬ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশেষ কর্মসূচির আওতায় সারা দেশে ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেওয়া হবে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার থেকেই বুস্টার ডোজের নতুন নিয়ম কার্যকর হবে।

মোবাইলে এসএমএস না এলেও টিকা দেওয়া হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা টিকা নেবে, তাদের উদ্দেশে বলছি, এতদিন দ্বিতীয় ডোজের ৬ মাস পর বুস্টার ডোজ দেওয়া হতো। কিন্তু এখন থেকে দ্বিতীয় ডোজ নেওয়ার পর যাদের চার মাস হয়ে গেছে, তারা বুস্টার ডোজ নিতে পারবেন। বুস্টার ডোজের জন্য আগের নিয়মেই মোবাইলে এসএমএস যাবে। কেউ যদি এসএমএস নাও পায়, তাহলে সে

Share





Related News

Comments are Closed