Main Menu

বিশ্বে করোনায় আরো ৪৫০৯ মৃত্যু, শনাক্ত সাড়ে ১২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি দেশে দেশে চলছে টিকা কার্যক্রম। ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। বিশ্বব্যাপী ভাইরাসটির তাণ্ডব বর্তমানে কিছুটা নিম্নমুখী।

রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১২ লাখ ৫২ হাজার ৩৩৭ জন। এ সময় মারা গেছেন আরও ৪ হাজার ৫০৯ জন।

এর আগে শনিবার (১২ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ৮৯ হাজার ৫৮৩ জন। এ সময় মারা যান ৫ হাজার ৯৪৬ জন। তার আগের দিন শুক্রবার (১১ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন আরও ১৭ লাখ ৯০ হাজার ৫৮৩ জন। এ সময় মারা যান আরও ৬ হাজার ৬২১ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৬৩ লাখ ১৩ হাজার ১৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ কোটি ২ লাখ ২৯ হাজার ৬১৯ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৬২ হাজার ১৯ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১১ লাখ ৬৯ হাজার ৫৩৪ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯৩ হাজার ৬৯৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ৩৯৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৮৪৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ৩৭৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ৯৯৩ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৪ লাখ ৫৩ হাজার ৭২২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ৮০ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ৪৮৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৭৩৮ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

Share





Related News

Comments are Closed