Main Menu

সানি লিওন ঢাকায়, ইসলামী ঐক্যজোটের নিন্দা

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সমালোচিত বলিউড তারকা সানি লিওন ঢাকায় আসার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোট। অবিলম্বে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে সংগঠনটি। সানি লিওনের অবস্থান কোন ভাবেই সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

শনিবার (১২ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ হুশিয়ারি উচ্চারণ করেন।

বিবৃতিতে তারা বলেন, শুক্রবার (১১ মার্চ) সরকারের একজন মন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছিলেন- তথ্য গোপন করে আবেদন করায় সানি লিওনের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। ওই বক্তব্যের ২৪ ঘণ্টা না পেরোতেই চরিত্র ধ্বংসকারী বিতর্কিত এই তারকা কীভাবে দেশে প্রবেশ করল, তা ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত এ দেশের ধর্মপ্রাণ মানুষ জানতে চায়।

Manual2 Ad Code

তারা বলেন, বিতর্কিত সানি লিওন দেশে আসায় ধর্মপ্রাণ মানুষ গভীর উদ্বিগ্ন। আমরা তার সফরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত সময়ে তাকে বিদায় করার দাবি জানাচ্ছি। অন্যথায় পরিস্থিতির অবনতি ঘটলে, এর দায় যারা তাকে এনেছে তাদেরকেই নিতে হবে।

এদিকে সেলিম খান প্রযোজিত ‘সোলজার’ সিনেমার চিত্রায়ণে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল সানি লিওনের। বাংলাদেশে কাজের অনুমতি চাওয়া হয়েছিল সংশ্লিষ্ট দফতরে। নিয়ম মেনে আবেদন করেছিল প্রযোজনা সংস্থা ‘চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট’। ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পেয়েছিলেন সানি লিওন। ২ মার্চ প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল।

পরে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ৯ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনে তা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অনিবার্য কারণে অভিনেত্রী করণজিৎ কর ওয়েভারের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।

ঠিক কী কারণে বাতিল করা হয়েছে সানি লিওনের অনুমতি, তা জানা যায়নি। তবে অনুমতির জন্য ব্যবহার করা হয়েছে সানি লিওনের প্রকৃত নাম করণজিৎ কর ওয়েভার। তার নাগরিকত্ব উল্লেখ করা হয়েছে আমেরিকা। দেওয়া হয়েছিল তার মার্কিন পাসপোর্ট নম্বর।

এদিকে, বাংলাদেশে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়। তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন ট্যুরিস্ট বা ভিজিট ভিসায়।

শনিবার বিকেলে আমেরিকান পাসপোর্টে ওই দেশ থেকেই তিনি বাংলাদেশে এসেছেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

Manual6 Ad Code

তিনি বলেন, ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন সানি লিওন। তার দেশে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না। তিনি আমেরিকার নাগরিক হিসেবে কারানজিত কৌর নামে দেশে এসেছেন। তার কাছে বৈধ ভিসা ছিল।

সব কাগজপত্র ঠিক থাকায় সানি লিওনের ইমিগ্রেশন সম্পন্ন করে দেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে। বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হলেও তার শুটিং করতে মানা রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

Manual1 Ad Code

শনিবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন সানি লিওন। তাতে দেখা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’। ছবির ক্যাপশনে সানি লিওন লেখেন, ‘সুন্দর এ দেশটিতে এসে আমি খুব খুশি।’

জানা গেছে, ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে গেছেন গান বাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নিয়েছেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন।

তারা তিনজন মিলে একটি সেলফিও তুলেছেন। সেটা শেয়ার দিয়ে তাপস লিখেছেন, ‘সময় এখন উদযাপনের’। গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।

এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা ছিল সানি লিওনের। সেবার ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে অনুমতি দেওয়া হয়নি তাকে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code