জৈন্তাপুরে একদিনের ব্যবধানে ২ লাশ উদ্ধার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় একদিনের ব্যবধানে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাঠেরচটি এলাকা থেকে ডালিম আহমদ (২২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এদিকে, গত সোমবার বিকেল ৩ টার দিকে একই এলাকার তারেক হাজীর মৎস্য খামারের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করা হয়। তার গলায় দড়ি, পা বাঁধা ও মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
ডালিম আহমদ পেশায় রাজমিস্ত্রি। তিনি উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাঠেরচটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৫ মার্চ) ডালিম তার স্ত্রীকে নিয়ে শশুরবাড়ি ঠাকুরের মাটি এলাকায় বেড়াতে যায়। সেখান থেকে রাতে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করলেও সে আর বাড়ি ফিরে যায়নি। বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। নিকট আত্মীয় সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে কোন রকম সন্ধান না পেয়ে তার বাবা বাচ্চু মিয়া রবিবার (৬ মার্চ) জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন।
মঙ্গলবার (৮ মার্চ) রাত ১০টার দিকে ডালিশ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় উপজেলার চিকনাগুল ইউনিয়নের কামরান (২৫), মানিক (৩৮) ও অজ্ঞাত আরেক ব্যক্তিকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে ডালিমের সন্ধানে বের হয় পুলিশের একটি ইউনিট। রাত ১টার দিকে ঘাটেরচটি এলাকার নায়াটিলা জামে মসজিদ সংলগ্ন কৃষি জমিতে মাটি চাপা অবস্থায় ডালিমের লাশ খুঁজে পায় পুলিশ। রাত ২টায় পুলিশ ডালিমের গলা কাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ডালিমকে গলা কেটে, হাত ও পায়ের রগ কেটে হত্যার পর মাটি চাপা দিয়ে ফেলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সন্দেহজনক হওয়াতে ডালিমের সাথে চলাফেরা করে এমন তিনজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বাকিটা জানা যাবে।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed