Main Menu

ডেন্টালে ভর্তির আবেদন শুরু ২০ মার্চ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : দেশের সরকারী-বেসরকারী ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে আগামী ২০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ভর্তি আবেদন চলবে। বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual5 Ad Code

অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারী-বেসরকারী ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে আগামী ২০ মার্চ থেকে ভর্তি আবেদন শুরু হচ্ছে। ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের টাকা জমা দেওয়া যাবে। প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। আর ২২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও বলা হয়েছে, ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের এক ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

Manual2 Ad Code

এইচএসসি পাসের পূর্ববর্তী তিন বছরের মধ্যে এসএসসি ও সমমান এবং ২০২০ ও ২০২১ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিদ্যাসহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.৫ থাকতে হবে।

Manual2 Ad Code

দেশী ও বিদেশী শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষা মিলে মোট জিপিএ থাকতে হবে ৯। উপজাতীয় (সমতল ও পার্বত্য জেলা) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ ৮ থাকতে হবে। তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩.৫-এর কম থাকলে আবেদন করা যাবে না।

 

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code