Main Menu

বিশ্বে করোনায় আরো ৪৭৮২ মৃত্যু, শনাক্ত সাড়ে ১১ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী টিকাকরণ অব্যাহত থাকলেও মহামারি করোনার লাগাম টেনে ধরা যাচ্ছে না। এখনো করোনাভাইরাসের (কোভিড-১৯) শনাক্ত ও মৃত্যু এখনো কমেনি।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় বিশ্বে শনাক্ত হয়েছে ১১ লাখ ৬৬ হাজার ৫৪১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৮২ জন।

এরআগে সোমবার (৭ মার্চ) ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৫৮ হাজার ১৫২ জন আক্রান্ত হন। এ সময়ে মারা গেছেন ৪ হাজার ১২০ জন।

একই সঙ্গে ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ কোটি ৭৭ লাখ ২৫০ জনে। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬০ লাখ ২৬ হাজার ৭৪০ জনে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় নতুন সংক্রমণ ও প্রাণহানি ফের বেড়েছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭৫১ জন এবং মারা গেছেন ৫০৮ জন। এখনো আক্রান্ত ও মৃত্যুতে দেশটি শীর্ষে রয়েছে।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৪৫৬ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ৪৬৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৫২ হাজার ৪১৮ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১৩৯ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৭০ হাজার ৪৫৪ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৫ হাজার ২৪১ জন।

গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৩৪৩ জন এবং মারা গেছেন ১৩২ জন। একই সময়ে ইতালিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৮৩ জন এবং মারা গেছেন ১৩০ জন। ইন্দোনেশিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩৮০ জন এবং মারা গেছেন ২৫৮ জন।

গত একদিনে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৯৬ জন এবং মারা গেছেন ১৭৬ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩০ লাখ ৭১ হাজার ৮২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৯ হাজার ৪৫১ জন মারা গেছেন। গত একদিনে জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৪১৭ জন এবং মারা গেছেন ১৪৬ জন।

এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চিলিতে ১৪৯ জন, আর্জেন্টিনায় ৭৪ জন, ইরানে ১৬৮ জন, রোমানিয়ায় ৩১ জন, ফিলিপাইনে ৪৩ জন এবং হাঙ্গেরিতে ১৫০ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৩৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৯ হাজার ৮৫৯ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Share





Related News

Comments are Closed