হবিগঞ্জে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় নানান কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত হয়েছে। দিবসের শুরুতে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে জেলার সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ,জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ।
এ ঐতিহাসিক দিবস উপলক্ষে কালেক্টর ভবনের নিচতলায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুল ইসলাম, স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ নাজমুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌর সভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ।
এ ঐতিহাসিক দিনে প্রধান আকর্ষণ ছিলো শিশু কিশোরদের অংশ গ্রহণে শতকন্ঠে ৭ ই মার্চের ভাষণ। এ ভাষন শ্রোতাদের মাঝে ভাবাবেগ সৃষ্টি করে।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed