Main Menu

নানা আয়োজনে কমলগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মস‚চির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) সোমাইয়া আক্তার, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এম. মাহবুবুল আলম ভ‚ঁইয়া, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদারসহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে সকাল সাড়ে ৮ টায় সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পর পর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কমলগঞ্জ প্রেসক্লাবসহ সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সরকারি বেসরকারি ভবন ও গুরুত্বপ‚র্ণ স্থাপনায় আলোকসজ্জা, সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রচার, আলোচনা সভা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও আদর্শ এবং বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পৌর এলাকার ২শত পরিবারের মাঝে করোনা থেকে সুরক্ষায় জন্য মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী, প্রকৌশলী বেলাল আহমদ, কাউন্সিলর মো. ছাদ আলী, বখতিয়ার খাঁন, রফিকুল ইসলাম রুয়েল, সৈয়দ জামাল হোসেন, দেওয়ান আব্দুর রহিম মুহিন, আহাদুর রহমান বুলু, মহিলা কাউন্সিলর মুসলিমা আক্তার, আয়েশা আক্তার, শিউলী আক্তার শাপলা, মাই টিভির জেলা প্রতিনিধি সঞ্জয় দে, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। এর আগে কমলগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও উপস্থিত অতিথিদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

Share





Related News

Comments are Closed