ছাতকে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে বটের নদীর পানিতে নেমে গোসল করতে গিয়ে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রী পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউপির কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া নাহিদা বেগম ও সুমাইয়া বেগম উপজেলার আফজলাবাদ ইউপির কৃষ্ণনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
জানা যায়, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী নাহিদা বেগম ও দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী সুমাইয়া বেগম আপন দুই বোন।
স্কুল ছুটির শেষে বাড়িতে এসে বই খাতা ঘরে রেখেই গোসল করতে দৌড়ে নদীর পানিতে নামে। দু’বোন সাতার না জানায় একজন অপরজনকে জড়িয়ে ধরে নদীর পানিতে তলিয়ে যায়। এসময় আশে পাশের লোকজন এসে নদীর পানিতে ডুবে যাওয়া দু বোনকে উদ্ধার করেন। উদ্ধারের আগেই দুজনের মৃত্যু হয়।
কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রথম শ্রেনীর ছাত্রী নাহিদা বেগম ও দ্বিতীয় শ্রেনীর ছাত্রী সুমাইয়া বেগমের অকাল মৃত্যুতে গ্রামের ছাত্র ছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed