বিশ্বনাথে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা!
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। তার নাম শিপন মিয়ার ওরফে শিপু মিয়া (৩০)। শিপু উপজেলার সদর ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের কনাই মিয়ার ছেলে।
সোমবার (৭ মার্চ) বাড়ির পার্শ্ববর্তী নির্জন এলাকার রেন্টি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গেল রবিবার (৬ মার্চ) রাতের যে কোন সময় গলায় রশি পেঁচিয়ে গাছের সাথে ফাঁস নেন তিনি।
শিপুর পিতা কনাই মিয়া সাংবাদিকদের জানান, ছয় ছেলের মধ্যে শিপু সবার বড়। পেশায় রাজমিস্ত্রি সহকারি ছিল। তার মাদক সেবনের অভ্যাস রয়েছে।
মাদক মামলায় একমাস কারাভোগ করে সম্প্রতি ছাড়া পায় সে। এরপর থেকে কিছুটা অস্বাভাবিক আচরণ করছিল সবার সাথে। পরে রোববার সন্ধ্যায় খাবার-দাবার শেষে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ঘরে ফিরেনি।
পরদিন সোমবার সকাল ৭টায় লোকমুখে শুনতে পেয়ে গ্রামের উত্তরের ফুটবলের মাঠের পার্শ্ববর্তী বশির মিয়ার পুকুর পাড়ে গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। তবে, তার আত্মহননের প্রকৃত কারণ জানাতে পারেননি তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed