কুড়িগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত
এস এম আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রতিনিধি : মহিলাদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন দেশনেত্রী বেগম খালেদা হলেন বাংলাদেশের গণতন্ত্র আর দেশনায়ক তারেক রহমান হলেন গণতন্ত্রের প্রাণ। এই প্রাণশক্তির উপর হাত দিয়েছে আওয়ামীলীগ।তারা প্রতিদিন আমাদের নেতাদের নামে আবোল তাবোল বকছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ ১৮ কোটি মানুষকে ঠকিয়েছে, ঘরে ঘরে চাকরী আর ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজ ৭০ টাকায় চাল আর ২০০ টাকা লিটার সয়াবিন তেল খাওয়াচ্ছে। এরা ক্ষমতায় আসলেই সিন্ডিকেটের মাধ্যমে মানুষের ক্রয় ক্ষমতা কেড়ে নেয়।
কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা ও দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,এ সরকার বিএনপিকে টুকরো টুকরো করতে চেয়েছে কিন্তু তৃণমূল বিএনপির নেতা কর্মীরা ঐক্যবদ্ধ আছে বলেই তা সম্ভব হয়নি।
শনিবার (৫ মার্চ) কুড়িগ্রাম শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রেশমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক রিনা পারভীন,সাংস্কৃতিক সম্পাদক মমতাজ হোসেন লিপি ,লালমনিরহাট জেলা মহিলাদলের সভাপতি এ্যাড.জিন্নাত ফেরদৌস রোজিসহ জেলা উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ ।
সম্মেলনে রেশমা সুলতানাকে সভাপতি,অধ্যাপিকা নাজমুন নাহার বিউটি কে সিনিয়র সহ সভাপতি, মোসলেমা বেগম মিলিকে সাধারণ সম্পাদক, উম্মে আছমা ইসলাম লাভলীকে সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও এ্যাড মাহবুবা আক্তার চুমকিকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed