Main Menu

কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি কান্দিবাড়ি এলাকায় খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত কিশোরের নাম জাকারিয়া (১৭)। সে উপজেলার বর্নি কান্দিবাড়ি গ্রামের ফারুক মিয়ার ছেলে।

শুক্রবার (৪ মার্চ) দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে যায় জাকারিয়া। ডুবিয়ে মাছ ধরার একপর্যায়ে জাকারিয়া পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে না পারায় পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় টানা চার ঘন্টার উদ্ধার অভিযান পরিচালনা করে বিকেল ৩টায় জাকারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Share





Related News

Comments are Closed