Main Menu

বিয়ানীবাজারে মুক্তিযোদ্ধা খুন, আদালতে ছেলের দায় স্বীকার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ছেলের হাতে আব্দুল আজিজ (৭৫) নামে এক বীরমুক্তিযোদ্ধা খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। এ সময় অভিযুক্ত জসিম উদ্দিন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করে। বিচারক ফৌজধারী কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবিন্দ রেকর্ড করেন এবং আসামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকসেবন করে আসছিলেন। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জসিম কুড়াল দিয়ে বাবাকে আঘাত করেন। আহত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। একমাত্র গ্রেফতারকৃত আসামী জসিম উদ্দিন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের প্রথম স্ত্রীর সন্তান জসিম।

Share





Related News

Comments are Closed