বিশ্বে করোনায় আরো ৭৫৬৭ মৃত্যু, শনাক্ত ১৬ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের লাগাম কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যু আক্রান্তের সারি দীর্ঘ হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু কিছুটা কমেছে। যদিও এ সময় শনাক্ত বেড়েছে। অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে।
বাংলাদেশ সময় শুক্রবার (৪ মার্চ) সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৪ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ১০৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৭৫৩ জনে। আর সুস্থ হয়েছেন ৩৭ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার ৬৮২ জন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ১০ হাজার ৪৭৭ জন আক্রান্ত হন। এ সময়ে মারা গেছেন ৭ হাজার ৫৬৭ জন। আগের দিনের তুলনায় সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু।
এরআগের দিন বৃহস্পতিবার (৩ মার্চ) ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৫ লাখ ৭৮ হাজার ২৩০ জন। এ সময়ে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৭৩৩ জনের। এর আগের দিন বুধবার (২ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৩ লাখ ৩৭ হাজার ৩৯৮ জন আক্রান্ত হন। এ সময়ে মৃত্যু হয়েছিল ৬ হাজার ৮১৩ জনের।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৫৭০ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৮১ হাজার ৭২৯ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৫১ হাজার ২৬২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৬২০ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৬ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫০ হাজার ৬৪৬ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৯ লাখ ৫৩১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৮ হাজার ৯৪২ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৯০ লাখ ৭৪ হাজার ৬৯৬ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৬১ হাজার ৮৯৮ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবেরRead More
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More



Comments are Closed