বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বিয়ের প্রলোভনে ঘর থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে সালেক মিয়া (২৫) নামে এক যুবককে নারী নির্যাতনে দমন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত বুধবার ভুক্তভোগী ওই কিশোরীর বাবা সালেককে আসামি করে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির ফুরকানচক গ্রাম থেকে সালেককে গ্রেফতার করে।
সালেক গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির ফুরকানচক গ্রামের সমুজ আলীর ছেলে।
জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী ওই কিশোরীকে উপজেলার দক্ষিণ খুরমা ইউপির ভুইগাঁও গ্রামের সুন্দর আলীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
ছাতক থানার ওসি মাহবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সূত্র: যুগান্তর
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed