শাবি শিক্ষার্থীদের বন্ধ থাকা একাউন্ট চালু
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ৩০ দিন পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের বন্ধ হয়ে থাকা ৬টি ব্যাংক ও মোবাইল ব্যাংকিং একাউন্টগুলো খুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে বিষয়টি নিশ্চিত করেন শাহরিয়ার আবেদীন। শাহরিয়ার বলেন, গতকাল আমাদের বন্ধ হয়ে থাকা ৬টি ব্যাংক ও মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলে দেওয়া হয়েছে।
আমরা চেষ্টা করছি সবগুলো একাউন্ট খুলে দিয়েছে কি না নিশ্চিত হওয়ার। তবে এখনো পর্যন্ত কোন একাউন্ট বন্ধের অভিযোগ পাইনি। এদিকে গত ২৪ জানুয়ারি উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আর্থিক লেনদেনের ছয়টি অ্যাকাউনন্ট বন্ধের অভিযোগ উঠে।
সেই সময় থেকে রকেট, নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টসহ মোট ছয়টি অ্যাকাউন্ট থেকে তারা কোনো লেনদেন বা নাম্বারগুলো থেকে যোগাযোগ করতে পারেননি শিক্ষার্থীরা।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed