চাকরী স্থায়ীকরণের দাবিতে জাবি অস্থায়ী কর্মচারীদের মানবন্ধন
জাবি প্রতিনিধি: চাকরি স্থায়ীকরণের দাবিতে আবারও মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীরা। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় প্রায় শতাধিক কর্মচারী ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে উপস্থিত ছিলেন। কর্মচারীদের দাবি তাদের স্থায়ী নিয়োগ দিতে হবে।
মানববন্ধন চলাকালে শেখ হাসিনা হলের মালি শরিফুল ইসলাম বলেন, ‘দৈনিক ৩৩০ টাকা মজুরিতে কাজ করে মাসে ১০ হাজার টাকাও উপার্জন হয় না আমাদের। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই টাকায় সংসার চালানো প্রায় অসম্ভব। আমার সাথে যারা স্থায়ী ভাবে নিয়োগ পেয়েছিল তারা তৃতীয় শ্রেণীতে চলে গেছে, তার বেতন ২০ হাজার আর আমার ৯ হাজার টাকা। এখন আমাদের একটাই দাবি স্থায়ী নিয়োগ দিতে হবে।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের হল অ্যাটেনডেন্ট রাজিয়া আক্তার বলেন, ‘৭ বছর ধরে আছি, অফিস প্রধানের কাছে গেলে বলেন প্রশাসন থেকে কিছু বলছে না, আমরা নিরুপায়। পেটের দায়ে আজকে আবার এখানে এসেছি। আমার মত ১৬০ জন কর্মচারী রয়েছে। আমরা সবাই এখন অসহায়। আমাদের একটাই দাবি আমাদের স্থায়ী নিয়োগ দিতে হবে।’
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed