অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি সিনিয়র ভিজিটিং ফেলো জাবি অধ্যাপক সালেকুল ইসলাম
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সালেকুল ইসলাম অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস-এর স্কুল অব অপটোমেটরি এ্যান্ড ভিশন সায়েন্স এর সিনিয়র ভিজিটিং ফেলো মনোনীত হয়েছেন।
বৃহষ্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘অস্ট্রেলিয়ার শীর্ষ পর্যায়ে এ বিশ্ববিদ্যালয়ে ড. সালেকুল ইসলামের এ ফেলোশীপ অর্জন বিশ্ববিদ্যালয়ের সম্মান ও গৌরব বৃদ্ধি করেছে। তার গবেষণার উত্তরোত্তর সাফল্য অব্যাহত থাকুক।
বিবৃতিতে আরো বলা হয়, ‘তিনি চলতি মাসের ২ ফেব্রুয়ারি থেকে কার্যকাল শুরু হয়ে আগামী তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন এবং তা ক্রমান্বয়ে বৃদ্ধি হতে পারে। তার কাজের মধ্যে রয়েছে পাঠদান, গবেষণা ও গবেষণায় সহযোগিতা।’
নিয়োগের পর প্রতিক্রিয়া জানতে চাইলে অধ্যাপক সালেকুল ইসলাম বলেন, ‘বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ পাওয়ায় আমি গর্বিত ও আনন্দিত। তার চেয়েও বেশী সম্মানের বিষয় হলো স্বীকৃতি। ভালো কিছু করার চেষ্টা থাকবে সবসময়। যাতে অনুজরা ভবিষ্যতে কাজের অনুপ্রেরণা পায়। আমাদের দেশেও কাজের অনেক সুযোগ আছে। এর জন্য ছোট থেকেই শুরু করতে হবে।’
ইউভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার সিডনিতে ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৬৩,২৩২ জন শিক্ষার্থী রয়েছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২১ এ বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪৪ তম।
উল্লেখ্য ড. সালেকুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা পেশা শুরু করেন। তিনি জাপানের গুন্মা বিশ্ববিদ্যায়ের মেডিক্যাল বিভাগ থেকে এইচআইভি ভাইরাসের ওপর গবেষণা করে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। গবেষণায় বিশেষ অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশ একাডেমি অব সায়েন্স-এর জুনিয়র স্বর্ণপদক লাভ করেন। ড. সালেকুল ইসলাম ২০জনের অধিক স্নাতকোত্তর, এম.ফিল এবং পিএইচ.ডি ছাত্র-ছাত্রীদেও গবেষণা কর্ম তত্ত্বাবধান করেছেন। তাঁর ৬০টির অধিক গবেষণা প্রবন্ধ বিশ্বের খ্যাতিমান জার্নালে প্রকাশিত হয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed