সিলেটে ৩০ কার্টুন যৌন উত্তেজক ঔষধ জব্দ, ১ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক ঔষধ/সিরাপ জব্দ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সিসিকের রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন।
লালদিঘীর পাড় এলাকার আনজুমা এন্টারপ্রাইজ বেআইনিভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক ঔষধ/সিরাপ বিক্রি করে আসছিলেন। সিসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুমোদনবিহীন ৩০ কার্টন যৌন উত্তেজক ওষুধ জব্দ করেন এবং আনজুমা এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করেন।
এদিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা ও গাড়ি পার্কিং করার অপরাধে আরো ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা ও ১৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল ও সিসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed